হোম > সারা দেশ

হেফাজত ছাড়লেন এক নায়েবে আমির

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের মধ্যে ভিন্ন দল-মতের লোকজন ঢুকে সংগঠনটিকে জনভোগান্তিকর কর্মসূচি দিতে বাধ্য করছে– এই অভিযোগ তুলে সংগঠনের নায়েবে আমিরের পদ ছাড়লেন আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। তিনি বাংলাদেশ ফরায়েজী আন্দোলন নামে একটু সংগঠনের সভাপতি।

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে হেফাজতে ইসলামের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের ওপর বর্তাবে না।

হেফাজতে ইসলামের চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও করণীয় শিরোনামে আজ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাসান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে তার বক্তব্য শুরু করেন। 

মোহাম্মদ হাসান বলেন, স্বাধীনতার রজতজয়ন্তী (আসলে সুবর্ণজয়ন্তী) উদযাপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আগের ও পরের বিশৃঙ্খল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছি। 

বর্তমান পরিস্থিতিতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমাদ শফীর নেতৃত্বের শূন্যতা অনুভব করছি উল্লেখ করে মোহাম্মদ হাসান বলেন, আমি নিজের অনুভুতি ও উপলব্ধি থেকে বলছি, হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা শফীর ইন্তেকালের পর হেফাজতে ইসলামে যোগ্য নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে। গ্রুপিং, দলাদলি সৃষ্টি হয়েছে নিজেদের অঙ্গনে।

হেফাজতে ইসলাম সম্প্রতি কিছু ব্যক্তির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে দাবি করে মোহাম্মদ হাসান বলেন, বিষয়গুলো বিবেচনা করে আমি হেফাজতে ইসলামের নায়েবে আমির পদ থেকে ইস্তফা প্রদান করলাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার আর আমার ও আমার দলের উপর বর্তাবে না।

হেফাজতের  বিক্ষোভ ও হরতালে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২০ জন নিহত ও অনেকে আহত হওয়ার ঘটনায় কিছু সংবাদকর্মী ও গণমাধ্যম বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ পরিবেশন করেছে বলে অভিযোগ করেন মোহাম্মদ হাসান।

সব কওমি মাদ্রাসা খোলা রাখার সিদ্ধান্ত দিতে প্রধানমন্ত্রীর নির্দেশও কামনা করেন তিনি।

হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হাসান বলেন, এটা বিতর্কিত বিষয়, উনার ব্যক্তিগত বিষয়।

মামুনুল হক ঠিক কাজ করেছেন কিনা, সেই প্রশ্নে বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি বলেন, বিগত দিনে আলেমরা কোরআন-সুন্নাহর আলোকে যে ধরনের কথা বলেছেন সেটাই আমাদের কথা।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’