হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিমানের ১৭৪ ফ্লাইট বাতিল, কাটছে না স্থবিরতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় আন্তর্জাতিক রুটে বিমানের স্থবিরতা সহসা কাটছে না। বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। বিশেষ করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দরের তথ্যমতে, গতকাল সোমবার এক দিনে বাতিল হয়েছে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত তিনটি অ্যারাইভাল ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট ও এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট।

তবে একই দিন মধ্যপ্রাচ্য থেকে আসা বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী ছয়টি অ্যারাইভাল ও পাঁচটি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।

জানতে চাইলে প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সালাম এয়ার, এয়ার অ্যারাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ২৩ মার্চ পর্যন্ত গেল ২৫ দিনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার আব্দুস সালাম ৪ দিনের রিমান্ডে

নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বিস্ফোরণ, আতঙ্ক

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে

কালুরঘাট বেতারকেন্দ্র ও জিয়া স্মৃতি জাদুঘরকে সমন্বিত ব্যবস্থাপনায় আনা হবে: সংস্কৃতিমন্ত্রী

সালিস বৈঠকে অর্ধশত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

টুঙ্গিপাড়ায় মাদ্রাসাছাত্রের বাড়িতে বিস্ফোরণ, পুলিশ পাহারায় চিকিৎসা

সালিসে ডেকে নিয়ে ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ১ জনের মৃত্যু, আটক ১২

ঈদে গরুর মাংসের ভাগ চাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২৫