হোম > সারা দেশ > বাগেরহাট

মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষার্থীর

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  

দুর্ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পারাপারের সময় বাসের চাপায় মো. সাহাদ (১১) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কে বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গিরের ছেলে এবং ফকিরহাট এলপি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল ছাহাদ। বৈলতলী এলাকায় পৌঁছালে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাতনামা বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

যশোর ইনস্টিটিউটের নির্বাচনী লড়াইয়ে দুই পরিষদের ৪৬ প্রার্থী

সিএমপিতে যোগ দিলেন নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী

নেত্রকোনায় শিশু তুবা হত্যা: এক মাসেও অধরা আসামি, মানববন্ধনে ক্ষোভ

জেলের জালে করাতি হাঙর, বিক্রি হলো ৮ লাখ টাকায়

মেহেরপুরে পৃথক অভিযানে ৫ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ২

হবিগঞ্জে নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল নদীতে

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা