হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: আজকের পত্রিকা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিএনপির আমলে রাজশাহীতে গ্যাসলাইন স্থাপন করা হয়েছিল। পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারের সম্মেলনকক্ষে রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহীর রুগ্‌ণ শিল্পপ্রতিষ্ঠান সচল করা এবং সম্ভাবনাময় সিল্কশিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রাজশাহীতে একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনাও রয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীর উন্নয়ন করা হবে। রাজশাহীতে বিএনপির চারজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে।

ভূমিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে প্রায় ১৬টি প্রতিষ্ঠান জড়িত। এসব প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করবেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী নাগরিক কমিটির আহ্বায়ক এম রফিকুল ইসলাম। আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা, রাজশাহী বারের সভাপতি আবুল কাশেম, ডা. ওয়াসিম হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী নাগরিক কমিটির সদস্যসচিব অধ্যাপক আক্তার হোসেন।

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

রামেকের আইসিইউ ভবন: দুই দফায় লিফট জালিয়াতি

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার

সরকারি টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

ডেমরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড