হোম > সারা দেশ > নোয়াখালী

মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাছ ধরার সময় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবা জনারধনসহ আরও দুজন আহত হয়েছেন।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মুছাপুর ক্লোজার-সংলগ্ন ছোট ফেনী নদীর পাশে এই ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার জনারধনের ছেলে।

নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে ছোট ফেনী নদীর পাশের খালে নৌকা নিয়ে মাছ শিকার করছিলেন জনারধন, ঠাকুর চাঁনসহ তিনজন। রাত ২টার দিকে ঝোড়ো বাতাস ও পরে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ঠাকুর চাঁন ঘটনাস্থলে মারা যায় এবং অপর দুজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহত ব্যক্তির বাবা জনারধনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

সামান্য বৃষ্টিতেই হাওরের ফসল রক্ষা বাঁধে ধস, উদ্বিগ্ন কৃষক

রাণীনগরে দুই ট্রাক্টরের সংঘর্ষ, চালকসহ নিহত ২

বিএনপি গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে: সমাজকল্যাণমন্ত্রী

কুড়িগ্রামে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ বিপুল পরিমাণ চাল জব্দ

গরুর মাংসের দাম ৮০০ টাকা নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ঢাকায় ১৭৭১টি ঈদ জামাত, বহুস্তরের নিরাপত্তাব্যবস্থা

খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১০ কিলোমিটারে যানজট, ভোগান্তি চরমে

রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর