হোম > সারা দেশ > কুমিল্লা

সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

 কুমিল্লা প্রতিনিধি 

অবৈধভাবে আসা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ১ কোটি ৯০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি, আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহল দল পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে জিরা, মেহেদি, বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী, শাড়ি, বাসমতী চাল, সাবান, ফুচকা, বাজি ও বিভিন্ন প্রকার ওষুধ। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৬৬ হাজার ৭০ টাকা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, জব্দকৃত চোরাচালান পণ্যসমূহ কাস্টমস অফিসে জমা দেওয়া হবে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক মাহমুদা, সদস্যসচিব আল-মামুন

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

হামের উপসর্গ নিয়ে রামেকে আরও তিন শিশুর মৃত্যু, ভর্তি ২৫

রাজধানীর কেরানীগঞ্জে কারখানায় আগুন, মরদেহ উদ্ধার বেড়ে ৫

জামালপুরে হাসপাতাল ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

হাতিয়ার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

বাবার চোখের চিকিৎসা করাতে যাওয়ার পথে প্রাণ হারালেন রাকিব

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত অন্তত ২৫, ভ্যাকসিন সংকটে ভোগান্তি