হোম > সারা দেশ > পাবনা

মায়ের বিরুদ্ধে শিশুসন্তানকে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি

আটঘরিয়া থানা। ছবি: আজকের পত্রিকা

পাবনার আটঘরিয়া উপজেলায় চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মুক্তা খাতুন (২৫) নামের এক নারীর বিরুদ্ধে। জানা গেছে, নিজের সন্তানকে হত্যার পর ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু তাওহিদ (৪) ওই গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল ইসলাম প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তা খাতুন ঘরের ভেতরে প্রথমে বালিশচাপা দিয়ে নিজের চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যা করেন। পরে তিনি ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে যুবকের অনশন

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র

নারায়ণগঞ্জে থানা থেকে আসামি উধাও, এসআই প্রত্যাহার

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

যশোর ইনস্টিটিউটের নির্বাচনী লড়াইয়ে দুই পরিষদের ৪৬ প্রার্থী

সিএমপিতে যোগ দিলেন নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী

নেত্রকোনায় শিশু তুবা হত্যা: এক মাসেও অধরা আসামি, মানববন্ধনে ক্ষোভ