হোম > সারা দেশ > খুলনা

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি

খুলনা প্রতিনিধি

জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদার (৪০)। ছবি: সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে (৪০) দুর্বৃত্তরা গুলি করেছে।

আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে তাঁকে গুলি করা হয়।

গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুলি তাঁর মাথায় বিদ্ধ হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।’

এনসিপির খুলনা মহানগরের একজন সংগঠক সাইফ নেওয়াজ গণমাধ্যমকে বলেছেন, মোতালেব শিকদার এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় আহ্বায়ক। কিছুদিনের মধ্যে খুলনায় দলের একটি বিভাগীয় শ্রমিক সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশ নিয়ে তিনি কাজ করছিলেন।

অবৈধ দোকানপাট উচ্ছেদে রাসিকের অভিযান

লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে ২ শ্রমিকের মৃত্যু, লঞ্চের রুট পারমিট স্থগিত

আইনি জটিলতায় স্থানীয় সরকার নির্বাচনে সময় লাগছে: শাহে আলম

সিরাজগঞ্জে ৩ বাস কাউন্টারকে জরিমানা

সাড়ে ৩ হাজার লিটার পেট্রলসহ ১১ জনকে ধরে পুলিশে দিল জনতা

টাঙ্গাইলে কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে কিশোর নিহত, আহত ৫

মাসুদ উদ্দিন চৌধুরীকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন

উপজেলা-পৌরসভায় প্রশাসক নয়, দ্রুত নির্বাচন: প্রতিমন্ত্রী

হাসনাতের হস্তক্ষেপে নবীন ফ্যাশনের মগবাজার বাদে সব শাখা চালু, ১৫ দিনের ঈদ উৎসবের ঘোষণা

যুদ্ধ এভাবে চললে ক্রাইসিস মেটানো কঠিন হয়ে পড়বে: কাদের সিদ্দিকী