হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে খাল ভরাট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

আজ সকালে জীবননগর পৌর বাসিন্দাদের আয়োজনে বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি খাল ‘নয়নজুলি খাল’ অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১০টায় জীবননগর পৌর বাসিন্দাদের আয়োজনে বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ, সাবেক কমিশনার ও পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার।

জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর বলেন, ‘নয়নজুলি খালটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা তৈরির যে চেষ্টা চালানো হচ্ছে, তা আইনসম্মত নয়। প্রশাসনের কাছে আমাদের দাবি, তাৎক্ষণিকভাবে ভরাট বন্ধ করে খালটি পুনরুদ্ধার করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।’

সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ বলেন, ‘খাল বন্ধ করে রাস্তা নির্মাণ করা হলে খালের অস্তিত্বই বিপন্ন হবে। যারা খাল ভরাট করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব।’

সাবেক কমিশনার ও পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার বলেন, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য খালটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আসাদুজ্জামান আকুল নামের এক ব্যক্তি নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য খালটি ভরাট করে রাস্তা নির্মাণ করছে। এতে জলাবদ্ধতায় হুমকি তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, শ্রমিকনেতা শফিকুল ইসলাম খোকা, ছাত্রশিবিরের সাইমুম পারভেজ প্রমুখ।

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে স্বামী আটক

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সয়াবিনখেতে পড়েছিল প্রতিবন্ধীর লাশ

কমলগঞ্জে গভীর রাতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ

ঢাকায় পাচারের পথে খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ যুবক আটক

সীমান্তে প্রায় ২ কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক

স্কুলে যাওয়ার পথে লরিচাপায় প্রাণ গেল শিশুর

মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যু, লাশের অপেক্ষায় স্ত্রী-সন্তান