হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: আহত ১৫, দুজনের অবস্থা আশঙ্কাজনক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান-সংলগ্ন এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটিকে ধাক্কা দিলে মুহূর্তেই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এবং ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ট্রাকের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়, যার দুই পা ক্ষতবিক্ষত ছিল।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকার টোল আদায়

বড় ভাইয়ের কাছে টাকার ভাগ চাইতে গিয়ে ভাতিজার হামলায় চাচা আহত

দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৫

নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, প্রতিবাদে ঠিকানা পরিবহনের ৬ বাস জব্দ

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: ফেলে যাওয়া মানিব্যাগের সূত্র ধরে এক বছর পর গ্রেপ্তার অভিযুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ‘তেল নাই’ লেখা পাম্পে মিলল ১৩ হাজার লিটার জ্বালানি, জরিমানা

রহস্যময় আগুনে পুড়ছে সংরক্ষিত বন, পাহাড়

ঢাকায় ফিরতে বাড়তি ভাড়া, বিপাকে যাত্রীরা