হোম > সারা দেশ > বরিশাল

পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক, এক মাসের কারাদণ্ড

পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি

আটক ব্যক্তিরা । ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছেন বাংলাদেশ নৌবাহিনী পাথরঘাটা কন্টিনজেন্টের সদস্যরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডারের লে. কমান্ডার মো. ইয়াকুব।

আটককৃতরা হচ্ছে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকার ইউনুস মাস্টারের ছেলে তাইমুল ইসলাম (২৪) এবং একই এলাকার জিয়া শেখের ছেলে ওবায়দুর রহমান অভি (২৫)।

জানা গেছে, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সহিংসতা ও গোলযোগ সৃষ্টির পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন। পরবর্তী সময় অপরাধ স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের হাজির করা হলে আদালত দুজনকেই এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

পাথরঘাটা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার মো. ইয়াকুব সাংবাদিকদের জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ

নির্বাচনী ডিউটি দেওয়ার কথা বলে ২৪ নারীর কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

‘আমি যদি কই, এইহানে কান ধইরা উডবি-বসবি ১০ বার, ১০ মিয়ার বাপের ক্ষমতা আছে?’

ঝিনাইদহ-৪: ধানের শীষের সমর্থকদের ওপর হামলার অভিযোগ রাশেদ খানের

জয়পুরহাটে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১১

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালে লাখ টাকা, ধানের শীষের স্লিপসহ আটক ২

মিরপুরে ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই এজেন্টের কারাদণ্ড