বরিশাল বিভাগে বড় জয় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির। এই বিভাগের ২১টি আসন মধ্যে ১৬টিতে জিতেছে দলটি। এ ছাড়া, জামায়াত পেয়েছে দুটি। গণ–অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ জিতেছে একটি করে আসন। ফল বিশ্লেষণে দেখা যায়, বিভাগের ৬টি জেলার মধ্যে ৩ টিতে একচেটিয়া জয় পেয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোট। এই জোট জিতেছে ১৮টি আসন।
বরগুনা-১ মাহমুদুল হাসান অলিউল্লাহ (ইসলামি আন্দোলন)
বরগুনা-২ নূরুল ইসলাম মনি (বিএনপি)
পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী (বিএনপি)
পটুয়াখালী-২ শফিকুল ইসলাম মাসুদ (জামায়াত)
পটুয়াখালী-৩ নুরুল হক নূর (গণ অধিকার পরিষদ)
পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন (বিএনপি)
ভোলা-১ আন্দালিভ রহমান পার্থ (বিজেপি)
ভোলা-২ হাফিজ ইব্রাহিম (বিএনপি)
ভোলা-৩ হাফিজ উদ্দিন আহমদ (বিএনপি)
ভোলা-৪ নুরুল ইসলাম নয়ন (বিএনপি)
বরিশাল-১ জহির উদ্দিন স্বপন, (বিএনপি)
বরিশাল-২ এস শরফুদ্দিন আহমেদ (বিএনপি)
বরিশাল-৩ জয়নুল আবেদীন, (বিএনপি)
বরিশাল-৪ রাজিব আহসান (বিএনপি)
বরিশাল-৫ মজিবুর রহমান সারওয়ার (বিএনপি)
বরিশাল-৬ আবুল হোসেন খান (বিএনপি)
ঝালকাঠি-১ রফিকুল ইসলাম জামাল (বিএনপি)
ঝালকাঠি-২ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো (বিএনপি)
পিরোজপুর-১ মাসুদ সাঈদী (জামায়াত)
পিরোজপুর-২ আহম্মদ সোহেল মনজুর (বিএনপি)
পিরোজপুর–৩ রুহুল আমিন দুলাল (বিএনপি)