হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল নদীতে

হবিগঞ্জ প্রতিনিধি

ছামিরুন আক্তার। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে ছামিরুন আক্তার (১৩) নামের এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম-সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।

ছামিরুন আক্তার পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী মিয়ার মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ছামিরুনের স্বজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার রাতে পিটুয়ারকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে কিশোরী ছামিরুন নিখোঁজ হয়। দুই দিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। আজ বেলা আড়াইটার দিকে কালনী-কুশিয়ারা নদীতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় জানান। পরে পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ছামিরুনের প্রতিবেশী ময়না মিয়া জানান, ছামিরুনের বাবা বেঁচে নেই। তার মা দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন। ছামিরুনের আরও পাঁচ বোন ও এক ভাই রয়েছে। তাঁদের সঙ্গে সে ঢাকায় বসবাস করত। ঈদুল ফিতরের সময় ছামিরুন বাড়িতে এসেছিল।

বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউসুফ মিয়া বলেন, কিশোরী ছামিরুন গত সোমবার থেকে নিখোঁজ ছিল। দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় নদী থেকে তার লাশ উদ্ধার হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছামিরুন নামের এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে কী কারণে এই ঘটনা ঘটে এবং কারা জড়িত, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে

স্বামীর স্বীকৃতির দাবিতে স্ত্রীর বাড়িতে যুবকের অনশন

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র

নারায়ণগঞ্জে থানা থেকে আসামি উধাও, এসআই প্রত্যাহার

প্রতিমন্ত্রীর আসনে সহায়তার ১০ লাখ টাকা বিতরণ না করার অভিযোগ

লিবিয়ায় জিম্মি চার বাংলাদেশি, নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ

বিমার টাকায় ঋণমুক্ত অসহায় দুই পরিবার

যশোর ইনস্টিটিউটের নির্বাচনী লড়াইয়ে দুই পরিষদের ৪৬ প্রার্থী

সিএমপিতে যোগ দিলেন নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী