হোম > সারা দেশ > মানিকগঞ্জ

৮ ঘণ্টা বন্ধ থাকার পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

২ নৌপথে ফেরি চলাচল শুরু। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এবং মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘনকুয়াশায় কারণে গতকাল বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই দুই পথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে ফেরি চিত্রা এবং কাজিরহাট থেকে আরিচা আসার পথে ফেরি খানজাহান আলী যমুনা নদীর মাঝে যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করে। দুটি ফেরি ধানসিঁড়ি, শাহ আলী আরিচা ঘাটে এবং কিষানি কাজিরহাট ঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।

এদিকে একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি হাসনাহেনা, বরকত ও কপোতী মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি বনলতা, এনায়েতপুরী, ফরিদপুর, শাহপরান ও গৌরী এবং দৌলতদিয়াতে দুটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ঘাটে বেঁধে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত দেড়টার দিকে নৌপথ দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে। আজ সকাল ৯টা ৫০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা