হোম > সারা দেশ > খুলনা

কুয়েটের ২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জহিরুল ইসলামকে চলমান টার্ম (প্রথম বর্ষ দ্বিতীয় টার্ম) থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধে জড়িত হলে মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখ বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে সিভিল ইঞ্জিনিয়ারিং ও লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে ছাত্র-শৃঙ্খলা বিধির আলোকে ওই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানুষ এখন সচেতন, ভয় পেয়ে ঘরে বসে থাকতে চায় না: হাসনাত আবদুল্লাহ

খুলনা-৫ আসনের ৫২ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ: দাবি জামায়াতের প্রার্থীর

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০

নেত্রকোনায় ড্রেন থেকে অজ্ঞাতনামা যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

লন্ডনি মুফতি ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন: রাশেদ প্রধান

ডিবির গাড়ি ভাঙচুর করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, আটক ৪

দেশ ও জাতির জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: বরগুনায় নৌপ্রধান

ভোলায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়েছে অর্ধশত কক্ষ

শ্রীপুরে দিনদুপুরে রাস্তায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে খুন, সাবেক স্বামী আটক