হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিদ্যুতায়িত হয়ে বন্য হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বন বিভাগ ও স্থানীয়রা জানান, রাতে খাদ্যের সন্ধানে গহিন পাহাড় থেকে লোকালয়ে এসে হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা যায়। হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতিটির মৃত্যু কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর