হোম > সারা দেশ > রাজশাহী

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো তরুণকে

বগুড়া প্রতিনিধি

নিহত ফাহিম হোসেন

বগুড়া সদরে এলাকায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাটিডালী বিমানমোড় এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে তরুণের মৃত্যু হয়। স্বজনেরা বলছেন, নিহতের ছোট বোনকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তি উত্ত্যক্তের অভিযোগের মামলায় সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

নিহত তরুণ ফাহিম হোসেন (১৯)। তিনি বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

নিহত ফাহিমের ভুক্তভোগী বোনের স্বামী সেতু জানান, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিন মাস আগে তনয় সেতুকে ছুরিকাঘাত করে। পরে মামলা করলে পুলিশ তনয়কে গ্রেপ্তার করে। দুই সপ্তাহ আগে তনয় জামিনে মুক্ত হয়। শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালী বিমানমোড় এলাকায় তনয় ফাহিমের পথরোধ করে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টায় ফাহিমের মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোনকে উত্ত্যক্ত করার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তনয় নামের এক যুবকের নাম বলা হয়েছে, তাকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

কচুয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ

সিরাজগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

নতুন সরকারে কিশোরগঞ্জ পেতে পারে দুই মন্ত্রী

দাঁড়িপাল্লার নির্বাচনে অংশ নেওয়ায় পাবনায় হামলা-লুটপাটের অভিযোগ

ভালোবাসা দিবসে জাঁকজমক আয়োজনে প্রিয় শিক্ষককে বিদায়

যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন

আসন্ন সরকারের কাছে উদীচী-ছায়ানট-গণমাধ্যমে হামলার দ্রুত বিচার দাবি

কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি ও ব্যবসায় হামলা-ভাঙচুর

টঙ্গিবাড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু