হোম > সারা দেশ > খুলনা

খুলনায় বাটা শোরুমে ভাঙচুর, জুতা লুট

খুলনা প্রতিনিধি

খুলনা নগরীর শিববাড়ী মোড়ের সেনাকল্যাণ ভবনে ঢুকে বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধ জনতার একাংশ। ছবি: সংগৃহীত

খুলনার ময়লাপোতা মোড়ে কেএফসি ও ডমিনোস পিৎজার শাখা এবং সেনা কল্যাণ ভবনে বাটার শোরুম ভাঙচুর ও লুটপাত করেছে বিক্ষুব্ধ জনতা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পর্যায়ক্রমে এ ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এর আগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বেলা ৩টায় নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল চলাকালে একাংশ গিয়ে কেএফসি ও ডমিনোস পিৎজার শাখায় হামলা চালায়। পরে তারা শিববাড়ী মোড়ের সেনা কল্যাণ ভবনে ঢুকে বাটার শোরুম ভাঙচুর ও লুটপাট করে। হামলার সময় বাইরের কাচ এবং ভেতরের আসবাব ভাঙচুর করে দোতলা থেকে নিচে ফেলে দেওয়া হয়।

এদিকে ময়লাপোতা সড়কে অবস্থানরত বিক্ষুব্ধ জনতার একাংশ দেশে সব ধরনের ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধের আহ্বান জানায়।

খুলনায় ৫টি অস্ত্র, ৯৬টি গু‌লিসহ নারী আটক

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েকজন চিকিৎসক অনুপস্থিত

ধর্ষণের পর ফাঁসিতে ঝোলানো অবস্থায় মিলল শিশুর মরদেহ

হত্যাকারীদের শাস্তির দাবিতে চার সন্তান নিয়ে রাস্তায় ইবি শিক্ষিকার স্বামী

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

বরগুনায় শাবল দিয়ে গৃহবধূকে হত্যা

কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

ভোরে অগ্নিকাণ্ডে তারাগঞ্জে তিন দোকান পুড়ে ছাই

শাবিতে গাঁজা, ইয়াবাসহ ৪ নির্মাণশ্রমিক আটক

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২