হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চালককে মারধরের জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

বাসচালককে মারধর করার জেরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটিতে কোনো বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস বন্ধই ছিল।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার (২৬ জুলাই) গোদাগাড়ীতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাসচালক, শ্রমিকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। এ ঘটনার পাল্টা জবাব দেন চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকেরা। তাঁরা সেখানে রাজশাহীগামী একটি বাস ভাঙচুর করেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে আজ সকালে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এই অবস্থায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা অটোরিকশায় ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, ‘আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি