হোম > সারা দেশ > কুষ্টিয়া

মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন দিল ছেলে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে আজ শুক্রবার আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবকের বিরুদ্ধে মাদক সেবনের টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও থানা­-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মশাউড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করেন। তাঁরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ইমরান বাড়িতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুনে আসবাবসহ বসতঘর পুড়ে যায়।

অভিযোগের বিষয়ে ইমরান হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর বাবা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি, আগুনে বসতঘরের সবকিছু পুড়ে গেছে।’ আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম আর বিস্তারিত কিছু বলতে চাননি।

কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে আজ শুক্রবার আগুনে পুড়ে যাওয়া বসতঘর। ছবি: আজকের পত্রিকা

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমাদের চুলার আগুন থেকে আগুন লাগার কথা জানানো হয়েছিল। তবে পরে জানতে পারি, পরিবারের একজন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছেন।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই পরিবারের এক মাদকাসক্ত ছেলে এ ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

বগুড়া-৬ উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বাদশা

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি’ দেওয়ার হুমকি ঠিকাদারের

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

বিয়েবাড়িতে গিয়ে লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর–হামলা

মিরপুরে গাড়িচাপায় মোটরসাইকেলচালক নিহত, দুই থানার দ্বন্দ্বে লাশ পড়ে ছিল কয়েক ঘণ্টা