হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে কারাবন্দী বীর মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

মাদারীপুর প্রতিনিধি

বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া। ফাইল ছবি

মাদারীপুর জেলা কারাগারের হাজতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া (৭৫) মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজৈরের টেকেরহাট আবাসিক এলাকায় বসবাস করতেন তিনি। তার গ্রামের বাড়ি রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর রাজৈর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা দায়ের করেন রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এ মামলায় বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। পরে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেলেও পরবর্তীতে মাদারীপুর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

৩০ এপ্রিল থেকে মাদারীপুর জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দী ছিলেন ইউসুফ আলী মিয়া। কারাবন্দী থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। রোববার বেশি অসুস্থ হলে তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম বলেন, ‘রোববার দুপুরে হঠাৎ ইউসুফ মিয়াসহ দুজন অসুস্থ হয়ে পড়েন। এ সময় দুজনকেই পুলিশি পাহারায় প্রথমে মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

চীনা কনেকে বিয়ের জন্য হেলিকপ্টারে বাড়িতে আনলেন রাজনগরের যুবক

দশমিনায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, এসআইকে ঘিরে রাখে ছাত্রদল

কুবিতে হলে ঢুকে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

যশোরে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই, বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে