হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুবি প্রতিনিধি 

ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১২টি কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্যমতে, ‘সি’ ইউনিটের ২৪০টি আসনের বিপরীতে ৯ হাজার ৯৫২টি আবেদন জমা পড়ে। আসনপ্রতি ৪১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা দিতে চাঁদপুর থেকে আগত সাজ্জাদ হোসাইন নাঈম বলেন, ‘এক্সামের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছিল। তবে প্রস্তুতি যদি আরও ভালো করে নিতাম, তাহলে চান্স পাওয়াটা নিশ্চিত করতে পারতাম। তবে পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আশাহত হয়নি।’

আরেক পরীক্ষার্থী রোবাইয়া আলম খুশবু বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পরীক্ষার মান স্ট্যান্ডার্ড ছিল। ক্লাসে শিক্ষকদের ব্যবহারও ভালো ছিল। চান্স পাব বলে আশা করা যায়।’

জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সার্বিক পরিস্থিতি অনেক ভালো ছিল। সামান্য যে ত্রুটি ছিল, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে সমাধান করেছি।’

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী