হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে মঞ্চে একত্রে বসলেন না এমপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

এনসিপি দলীয় এমপি আবদুল্লাহ আল আমিন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় এনসিপি দলীয় এমপি আবদুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেছেন হাতেমের অনুসারীরা।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জানা যায়, জামায়াতে ইসলামী আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আবদুল্লাহ আল আমিন ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে মঞ্চে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে এমপি আল আমিন বলেন, ‘আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসব না।’

এরপর হাতেম উঠে যান এবং তাঁর অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করেন।

‘জিয়ানগর উপজেলা’ পুনরায় নাম ফিরে পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

যশোরে ব্যবসায়ীকে অপহরণ, এক কোটি টাকা মুক্তিপণ দাবি

সুন্দরবনের বড় জাহাঙ্গীর বাহিনীর ডাকাত সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: ডুয়েট ভিসির পদত্যাগের দাবিতে স্মারকলিপি