হোম > সারা দেশ > ঢাকা

দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই: ২ জন কারাগারে

বাসস, ঢাকা  

প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত–২) মো. মোতাহার হোসেনের আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন—শাহজাদা ও রুবেল। আজ সোমবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জমসেদ আলম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে মো. মোতাহার হোসেন শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) এলাকায় ফুটপাতে হাঁটছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁকে ঘেরাও করে। একপর্যায়ে তাঁকে মারধর করে তাঁর কাছে থাকা একটি আইফোন ৬ প্লাস ও একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ ১৫ হাজার টাকা এবং হাতের ঘড়িটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মহাপরিচালকের পক্ষে দুদকের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন সজল বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন।

সরকারি চাল কম পেয়ে হামলা, ডিলারকে শোকজ

চার লেনের চাপ দুই লেনে, জটের শঙ্কা

চট্টগ্রাম মেডিকেল কলেজ: শতবর্ষীসহ অর্ধশত গাছ উজাড়

বইমেলায় ভিন্ন রকম ইফতার

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

৪ হাজার ৩৬৪টি ইয়াবা নিয়ে সৌদি আরব যাচ্ছিলেন সাইদুল, বিমানবন্দরে আটক

খুলনায় ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে’ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ট্রেনে উঠে ৮ মাস নিখোঁজ শিশু আবদুল্লাহ, অতঃপর...

টাঙ্গাইলে শালবনের অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন