হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কারাবন্দী আ.লীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে কারাবন্দী আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।

হুমায়ুন কবির মহানগরীর গলাচিপা এলাকার মৃত চান শরীফ সরদারের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর হুমায়ুন কবির গ্রেপ্তার হন। মঙ্গলবার সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায় কারা কর্তৃপক্ষ।

এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন।

জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন। যত দূর জানতে পেরেছি, তিনি কারাবন্দী অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হন।’

চাঁপাইনবাবগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাস ভাঙচুর

রাজধানীর বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে অপহরণ মামলা

নিখোঁজের কয়েক ঘণ্টা পর খাল থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

ঢাকা-সিলেট রুটে এক দিনের জন্য বিশেষ ট্রেন

জুলাই-আগস্ট হত্যা: ময়নাতদন্ত না হওয়া মামলার তদন্তে যে কৌশল পুলিশের

দরপত্র ছাড়াই ৩ বছর ধরে চলছে আইসিডি

সিলেট-আখাউড়া: এক রেলপথে ৭ দিনে দুর্ঘটনায় চার ট্রেন

মাথাভাঙ্গা নদী: সেতু হলেও দুর্ভোগ কমেনি