হোম > সারা দেশ > ঢাকা

‎উত্তরায় কোটি টাকার কোকেনসহ দুজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

‎রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ‎

আজ ‎মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।

‎ র‍্যাব জানায়, মঙ্গলবার ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের অফিসের অভ্যর্থনা কক্ষের সামনে থেকে মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়া (৪৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব। ‎

‎গ্রেফতার সাইদুজ্জামান কাজল বর্তমানে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন। অপরদিকে মজনু মিয়া ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন।

‎ র‍্যাব জানায়, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে। ‎

‎গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

পল্লিচিকিৎসক ফরহাদের ব্যতিক্রমী ‘ফার্মেসি পাঠাগার’, স্বাস্থ্যসেবা-জ্ঞানচর্চা একই ছাদের নিচে

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

শ্রীপুরে ঝড়ে ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত, ভেঙে গেছে ৪০০ বসতবাড়ি

প্লাটিনাম কয়েনের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

কোল্ড স্টোরেজের পাশে শ্রমিকের লাশ

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৯১ শিশু

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে কারখানার নিরাপত্তা কর্মকর্তার কারাদণ্ড

মেঘনায় জাটকা ধরার অপরাধে ২২ জেলে আটক

মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার

শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা