হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ফিলিং স্টেশনে বালতি নিয়ে গাড়িচালকদের লম্বা লাইন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য বালতি হাতে অপেক্ষা করছেন গাড়িচালকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য বিভিন্ন পরিবহনের চালকেরা দীর্ঘ লাইন দিয়েছেন। ফিলিং স্টেশনের উভয় পাশে এক কিলোমিটার ছাড়িয়ে গেছে ট্রাক, বাসের সারি। গাড়িচালক ও সহকারীরা প্লাস্টিকের বালতি, কনটেনার নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তেলের জন্য। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তি নিয়ে চলাচল করছে দূরপাল্লার পরিবহন।

আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার জৈনা বাজার এলাকার মেসার্স আহম্মদ ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ ঘেঁষে মেসার্স আহাম্মদ ফিলিং স্টেশনের দুই পাশে মহাসড়কের এক লেন দখল করে এক কিলোমিটার ছাড়িয়েছে সারি সারি গাড়ি। বিভিন্ন পরিবহনের চালকেরা আগেভাগে জ্বালানি তেল পেতে প্লাস্টিকের বালতি, কনটেনার হাতে হুমড়ি খেয়ে পড়ছেন ফিলিং স্টেশনে। সেখানেও লম্বা লাইন।

গাড়িচালক মনির হোসেন অভিযোগ করে বলেন, ‘তিন দিন ধরে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছি। এখনো তেল পাইনি।’ পাশের জৈনা বাজার থেকে বালতি কিনে এসেছি তেলের জন্য। এখানেও লম্বা লাইন।

প্রভাতি পরিবহনের বাসচালক আমজাদ ফকির বলেন, ‘বেলা ৩টা থেকে জ্বালানি তেলের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আমার সামনে শত শত গাড়ি। কখন তেল পাব তার ঠিক নেই। পাব কি না—এটাও নিশ্চিত করে বলতে পারছি না।’

আব্দুল হাই নামে এক চালক অভিযোগ করে বলেন, ‘আমরা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছি না। বাধ্য হয়ে অনেকেই প্লাস্টিকের বালতি নিয়ে স্টেশনের সামনে অপেক্ষা করছি।’

মেসার্স আহাম্মদ ফিলিং স্টেশনের মালিক আলমগীর হোসাইন বলেন, ‘দুই দিন ধরে পেট্রল, অকটেন নেই। শুধু ডিজেল রয়েছে। কিন্তু যে পরিমাণ চাহিদা তার একভাগও নেই। যতক্ষণ আছে ততক্ষণ দিচ্ছি।’

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নতুন জলে নৌকা ভাসিয়ে খাল রক্ষার ডাক শিশুদের

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক

নাঙ্গলকোটে সড়ক নির্মাণের ৫ হাজার ইট উধাও

চন্দনাইশে ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত, তিন সন্তান নিয়ে স্ত্রীর আহাজারি

দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপে পুলিশ প্রয়োজন: গাজীপুরে আইজিপি

পাওনা টাকা চাওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

‘বাইরে থেকে দরজা আটকে’ ঘরে আগুন, জানালা ভেঙে বেরোলেন দগ্ধ স্বামী-স্ত্রী