হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

কোল্ড স্টোরেজের পাশে শ্রমিকের লাশ

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে কোল্ড স্টোরেজের পাশ থেকে তুষার (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ এলাকায় এ ঘটনা ঘটে। তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

সহকর্মীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার ও মো. মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতে মফিজুল হকের চোখে গ্যাস লাগায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তুষার তাঁকে বিশ্রাম নিতে বলেন এবং নিজে দায়িত্ব পালন করতে থাকেন। পরবর্তী সময় ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে খুঁজে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। পরে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে রাতে পুলিশের অভিযান

তেল মজুত করে বেশি দামে বিক্রি, ক্রেতা সেজে ধরল এনএসআই

আগৈলঝাড়ার সেই সেতু ভেঙে ফেলার নির্দেশ

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩

চাঁদা না পেয়ে দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

পল্লিচিকিৎসক ফরহাদের ব্যতিক্রমী ‘ফার্মেসি পাঠাগার’, স্বাস্থ্যসেবা-জ্ঞানচর্চা একই ছাদের নিচে

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

শ্রীপুরে ঝড়ে ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত, ভেঙে গেছে ৪০০ বসতবাড়ি

প্লাটিনাম কয়েনের নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি ৯১ শিশু