হোম > সারা দেশ

বাগেরহাটে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত যুবক, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাগেরহাট জেলা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বেলা ৩টায় কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকায় নিজ বাড়িতে পারিবারিক আলোচনার সময় চাচাতো ভাই রাব্বি শেখ ইটের একটি ভাঙা অংশ দিয়ে এমরানের মাথায় আঘাত করেন। সেই আঘাতে এমরান অজ্ঞান হয়ে পড়লে স্বজনেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত এমরান শেখ কচুয়া উপজেলার কলমিবুনিয়া এলাকার জলিল শেখের ছেলে। অভিযুক্ত রাব্বি শেখ একই এলাকার মহসিন শেখের ছেলে। দুজনে সম্পর্কে চাচাতো ভাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ বাড়িতে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলার আবেদনও করা হয়নি।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আক্তার বলেন, ‘চাচাতো ভাইয়ের ইটের আঘাতে আহত এমরান শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি শান্ত আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’