হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল শিশু দুটি। শ্বাসকষ্টের কারণে তাদের নেবুলাইজ করাতে হচ্ছে। গতকাল রাজধানীর শেরেবাংলা নগর এলাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: আজকের পত্রিকা

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরিশা নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয়। আরিশা সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের বাসিন্দা।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি জানান, ওই শিশুটি জ্বর নিয়ে ৬ এপ্রিল সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়েছিল। গতকাল তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। শিশুটির এখনো হামের টিকা দেওয়ারও সময় হয়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। এটি আসতে সময় লাগবে। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তার হাম ছিল কি না।

এর আগে গত সোমবার হামের উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চার মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে দুই শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর এ সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ জন। এ নিয়ে সিলেটে হাম সন্দেহে ভর্তি রোগী আছে ১০১ জন।

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর

নির্যাতনে স্ত্রীর আত্মহনন, স্বামী গ্রেপ্তার

বরিশালে সড়কে স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে সহপাঠীদের অবরোধ

গাছের ডালে ঝুলছিল যুবকের মরদেহ, গলার উল্টো পাশে ছিল ফাঁস

হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বায়তুল মোকাররমের দক্ষিণে ফুটপাত উচ্ছেদে হকারদের ক্ষোভ

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ডিএসসিসির অভিযানে সায়েদাবাদে অবৈধ ৫০টি বাস কাউন্টার সিলগালা

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে তেল বিক্রয়কেন্দ্র চালু