হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহত ব্যক্তির স্বামী খোকন শিকদারকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের খোকন শিকদার তাঁর স্ত্রী খুরশিদা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত খুরশিদাকে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে রূপসা থানায় তাঁর বাবা খোকন শিকদারের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। আজ শনিবার সকালে পুলিশ খোকন শিকদারকে গ্রেপ্তার করে।

জানা গেছে, খোকন বেশ কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ লেগে ছিল।

রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে খোকন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শ্রমিক ছাঁটাই ও বেতনবৈষম্যের প্রতিবাদে ওষুধ কারখানায় কর্মবিরতি

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই নিহত

আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ায় শ্রমিক দল নেতাকে নোটিশ

ভৈরবে বাবাসহ মাদ্রাসাছাত্রী অপহরণের চেষ্টা, ২ ব্যক্তি আটক

বাড়িতে মজুত রেখে বেশি দামে পেট্রল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ললী ছড়ার অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে সোচ্চার এলাকাবাসী

ধানের গুদামে মজুত জ্বালানি তেল

সুনামগঞ্জে গরুর জন্য ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

নবীন ফ্যাশনের দোকানের ঘটনা ‘ভুল-বোঝাবুঝি’: দোকান মালিক সমিতি

ফরিদপুরে বন্ধ থাকা দুই পাম্পে অভিযান চালিয়ে মিলল ৫৪ হাজার লিটার তেল