হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পোশাকশ্রমিককে চাপা দেওয়া পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহতের পর সহকর্মীর লাশের কফিন নিয়ে বিক্ষোভ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় নারী পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আজ সোমবার বিকেলে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এক নারী পোশাকশ্রমিক নিহত হন এবং এক ব্যক্তি আহত হন।

এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী উক্ত মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, মোটরযানটির মালিককে রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট, চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী তিন কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য নথিপত্র ও তথ্য না দিলে রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর: ভাড়ার টাকা দিচ্ছে না সাইফ পাওয়ারটেক

চট্টগ্রামের আনোয়ারা: অর্ধশত প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নেই

খসে পড়ছে পলেস্তারা সংস্কারে উদ্যোগ নেই

মনিরামপুর: নির্মাণকাজ শেষ না হতেই সড়কে ধস

মৌলভীবাজার: ৪৫টি ইটভাটার মধ্যে, একটিরও ছাড়পত্র নেই

শেরপুর সীমান্ত এলাকা: ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে

বন্ধ শিল্পকারখানা চালুর দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শ্রমমন্ত্রী

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’