হোম > সারা দেশ > গাজীপুর

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুর জেলায় আ. লীগের ৪০ নেতা-কর্মী আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। ছবি: সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। এই অভিযানে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আছেন ৪০ জন।

আজ রোববার সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাঁদের আটক করে।

তিনি আরও জানান, গতকাল থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’-এ এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের লোক রয়েছেন ৪০ জন।

তিনি আরও জানান, আটকদের মধ্যে কাপাসিয়া থানায় রাজনৈতিক নেতা-কর্মী রয়েছেন ১১, শ্রীপুর থানায় ১৯, জয়দেবপুর থানায় ৯, কালিয়াকৈর থানায় ৩ ও কালীগঞ্জ থানায় ৭ জন। তাঁদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন দলীয় পদধারী নেতাও আছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করেছে। তাদের পক্ষ থেকে এখনো আটক বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

২৪ ঘণ্টা পার হলেও শার্শায় পল্লিচিকিৎসক হত্যায় গ্রেপ্তার নেই

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলের, সড়ক অবরোধ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী