হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পদ্মার তীরে পড়ে ছিল বিদেশি রিভলবার ও কার্তুজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার রিভলবার ও কার্তুজ। ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটে পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র‍্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল এই অভিযান চালায়।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আশপাশের স্থানীয় লোকজন এই অস্ত্র ও কার্তুজের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে এসব অস্ত্র কারা সেখানে রেখে গেছে বা এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে র‍্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহ করে আনার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যেতে পারে।

রিভলবার ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চারঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সেগুলো হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

তেলের অপেক্ষায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে ভোগান্তি

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

সামান্য বৃষ্টিতেই হাওরের ফসল রক্ষা বাঁধে ধস, উদ্বিগ্ন কৃষক

রাণীনগরে দুই ট্রাক্টরের সংঘর্ষ, চালকসহ নিহত ২

বিএনপি গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নকে বিশ্বাস করে: সমাজকল্যাণমন্ত্রী

কুড়িগ্রামে ‘খাদ্যবান্ধব কর্মসূচির’ বিপুল পরিমাণ চাল জব্দ

গরুর মাংসের দাম ৮০০ টাকা নেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

ঢাকায় ১৭৭১টি ঈদ জামাত, বহুস্তরের নিরাপত্তাব্যবস্থা

খুলনা থেকে চুরি হওয়া ল্যান্ড ক্রুজার ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩

ভোলায় লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫