হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (৪৭) নামে মোটরসাইকেলচালক মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক রাত ১টার দিকে নাজমুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নাজমুলের ভগ্নিপতি আশরাফ উদ্দিন জানান, নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল। রাতে গ্রিন রোডে বোনের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তাঁর মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। আহত অবস্থায় পথচারীরা নাজমুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এর কিছু সময় পর তিনি মারা যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গত রাতে মোটরসাইকেলচালক এক ব্যক্তিকে একটি ট্রাক ধাক্কা ধাক্কা দেয়। পথচারীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুরে অগ্নিকাণ্ডে ব্যাংকসহ পুড়ল ২৫ প্রতিষ্ঠান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

কচুয়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

বিজিবিকে সঙ্গে নিয়ে গভীর রাতে সংসদ সদস্যদের মাদকবিরোধী অভিযান

বগুড়ায় ছাত্রদল নেতার ছুরিকাঘাতে আরেক নেতা আহত

খুলনায় গুলিবিদ্ধ আজিজ ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

তালায় বিএনপির কার্যালয়ে আগুন

মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ