হোম > সারা দেশ > ময়মনসিংহ

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারে, তা নিশ্চিত করবে সরকার। সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে—গণমাধ্যম যেন অভাবে না থাকে। গণমাধ্যম যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বিঘ্নে কোনো বাধা ছাড়া পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরাও সেটা চাই। আপনারা স্বাধীনভাবে যদি কাজ করতে পারেন, সংবাদ, গণমাধ্যম শুধু নয়, দেশের জন্যও এটি ভালো সুফল বয়ে আনবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা একটি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পেরেছি। এখানে গণমাধ্যম যেভাবে সহযোগিতা করেছে, এই অবদান ভোলার মতো নয়। যদি গণমাধ্যম সঠিক তথ্য জনগণের মাঝে তুলে না ধরত, তাহলে এই গণতন্ত্র আমরা নাও পেতে পারতাম। আমরা চাই, গণমাধ্যম বিকশিত হোক। তবে এটা করতে গেলে অবশ্যই সাংবাদিক ভাই-বোনদের যে সমস্যাগুলো আছে, এসব সমাধান করা প্রয়োজন। সাংবাদিক ভাই-বোনদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যম বিকশিত হবে না।’

ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের কল্যাণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিধি বাড়ানো হবে। প্রকৃত সাংবাদিকেরা যেন তাঁদের পেশাদারত্ব বজায় রাখতে পারেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ময়মনসিংহ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, র‍্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ প্রমুখ।

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার

সরকারি টাকায় না পোষালে চাকরি করার দরকার নেই: কর্মকর্তা-কর্মচারীদের আইনমন্ত্রী

রাজশাহীতে পুনরায় গ্যাস-সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হবে: ভূমিমন্ত্রী

ডেমরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

চরফ্যাশনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

মেহেন্দীগঞ্জে গরম পানিতে দগ্ধ গৃহকর্মী, গৃহকর্ত্রী কারাগারে

যশোরে রোমান জুট মিলে অগ্নিকাণ্ড

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬, বেঁচে আছে শুধু ৩ শিশু-কিশোর