হোম > সারা দেশ > পাবনা

পাবনায় এবার গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাবনা প্রতিনিধি

জব্দ করা পেট্রল ও অকটেন। ছবি: সংগৃহীত

পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করেছে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে সুজানগর উপজেলার চিনাখড়া বাজারের খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্টু ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়।

পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং ক্রেতাদের জিম্মি করে চড়া দাম হাতিয়ে নিতে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে—এমন সংবাদের ভিত্তিতে সুজানগরের চিনাখড়া বাজারে অভিযানে নামে একটি দল।

অভিযান চলাকালে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম দোকান বন্ধ করে সটকে পড়ার চেষ্টা করেন। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দোকানের পেছনে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির গোয়ালঘরে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেনের সন্ধান পায় অভিযানকারী দল।

অভিযানে নেতৃত্ব দেওয়া পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, উদ্ধার করা তেলগুলো তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধ মজুতের অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মাহমুদ হাসান রনি আরও বলেন, একই দিনে আতাইকুলা-চিনাখড়াসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

বিশ্ববাজারে জ্বালানির মূল্য বাড়লেও দেশে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

বরিশালে হাতাহাতিতে বৃদ্ধের মৃত্যু, আটক ৪

ভারতে ২ বছর জেল খেটে ফিরলেন ৭ বাংলাদেশি

জয়পুরহাটে ছেলের হামলায় বাবা নিহত, আহত মা-বোন

সিরাজগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

ঈশ্বরদীতে মসজিদের পাশ থেকে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

নতুন জলে নৌকা ভাসিয়ে খাল রক্ষার ডাক শিশুদের

চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আটক