হোম > সারা দেশ > রাজশাহী

লন্ডনি মুফতি ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জনসভায় বক্তব্য দেন রাশেদ প্রধান। ছবি: আজকের পত্রিকা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমরা সকলেই জানি এই লন্ডনি মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন।’ আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় তিনি এ কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘লন্ডন থেকে একজন মুফতি এসেছেন জানেন তো আপনারা? আসার পরে উনি নির্ধারণ করছেন, কে মুসলমান থাকবে আর কে বিধর্মী হবেন।’

জাগপা মুখপাত্র বলেন, ‘ওনার বক্তব্যের মাধ্যমে উনি ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন। আমি উনাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, উনি গতকালকে একটি সঠিক কথা বলেছেন। উনি বলেছেন, ৫ তারিখের পরে একটি দল নতুন করে জালেম হয়েছে, যারা গুপ্ত ছিল। উনি সঠিক বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। টিআইবি একটা রিপোর্ট দিয়েছে। তারা বলেছে, ৫ আগস্টের পরে বাংলাদেশে ৬০০টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। যার মধ্যে ৯২ ভাগের জন্য দায়ী, অর্থাৎ, ৫৫০টি রাজনৈতিক সহিংসতার পেছনে দায়ী এই বিএনপি। তাহলে জালেমের নাম কে?’

রাশেদ প্রধান বলেন, ‘আমরা সকলেই জানি এই লন্ডনি মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন। অতএব, উনি সঠিক বলেছেন। নতুন করে যে জালেম বিএনপি সৃষ্টি হয়েছে, সেই বিএনপিকে ১২ তারিখ আমরা লালকার্ড দেখাব। রাজশাহীতে যে ছয়টি আসন আছে, সেই ছয়টি আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নারীর পালা হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

ঝালকাঠিতে ধর্ষণ মামলায় বালিকা বিদ্যালয়ের ল্যাব অপারেটর গ্রেপ্তার

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী সাইফুলের নির্বাচনী অফিস ভাঙচুর

ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিএনপি ক্ষমতায় গেলে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে: মিলন

আমির হামজার ফেসবুক পেজ অপসারণ ক‌রেছে মেটা