হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে বালুমহালের ম্যানেজারকে গুলি করে হত্যা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

মানিকগঞ্জের শিবালয়ে শুক্রবার গুলিবিদ্ধ বালুমহাল ম্যানেজারকে সদর হাসপাতালে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের শিবালয়ে একটি বালুমহালের ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের প্রত্যন্ত আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।

নিহত মিরাজ হোসেন পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা এবং তেওতা বালুমহালের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, বিকেলে বালুমহালের ড্রেজারে বসে হিসাব-নিকাশ করছিলেন মিরাজ। এ সময় স্পিডবোটে করে আসা অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হলে হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা মিরাজকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, তিনি সরকারি ইজারা নিয়ে বালুমহালটি পরিচালনা করছিলেন। গত ১ মার্চ অজ্ঞাত একটি মোবাইল ফোন নম্বর থেকে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, বালু ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্র: ১৩ বছরে বাঁচেনি একটি ছানাও

মোংলা বন্দরের ইনারবার খনন প্রকল্প: এক বছরের কাজ পাঁচ বছরে

চুরির অভিযোগ: দুই শিশুকে নির্যাতন

নওগাঁর মহাদেবপুর: সড়ক নেই, অচল আত্রাই সেতু

ছবির ফ্রেমে দুই প্রধান কবি

রংপুর মহানগর: দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল সড়ক

ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে আলুতে এত ক্ষতি হতো না: খাদ্য প্রতিমন্ত্রী

শিশুপুত্রকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ

খুবি শিক্ষার্থী মৌমিতাকে চাপা দেওয়া গাড়িটি আ.লীগ নেতার ছোট ভাইয়ের

সারা দেশে গুচ্ছের ‘বি’ ইউনিটে উপস্থিতি ৮২.৪৫ শতাংশ