হোম > সারা দেশ > ঢাকা

তেজগাঁওয়ে ময়লার স্তূপে বস্তাবন্দী শিশুর লাশ, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ওই শিশুর নাম রোজা মনি (৫)। নরসিংদীর রায়পুরা উপজেলার মনিরামপুর গ্রামের প্রবাসী নূরে আলমের মেয়ে সে। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল ষষ্ঠ।

গতকাল সোমবার থেকে নিখোঁজ ছিল রোজা মনি। পরিবারের সঙ্গে রাজধানীর তেজকুনিপাড়ার একটি ভাড়া বাসায় থাকত সে।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লার স্তূপে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি তেজগাঁও থানা-পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের জানান, মরদেহের বুকের বাঁ পাশে ফোসকার মতো দাগ এবং গলার পাশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেল থেকে রোজা মনি নিখোঁজ ছিল। তাকে খুঁজে না পেয়ে পরিবার মাইকিংও করে।

এদিকে শিশুর লাশ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা বিজয় সরণি থেকে সাতরাস্তা যাওয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

হামের সংক্রমণ: ভর্তি শিশুদের মধ্যে ৯০ শতাংশই টিকা নেয়নি

হাওরে ডুবে গেছে কয়েক হাজার হেক্টর ধানখেত

চালু না হওয়া টার্মিনালে মাদকসেবীদের আড্ডা

ফুটপাত দখল: সবাইকে নিয়ে সমাধান করতে চায় দুই সিটি করপোরেশন

বিমানবন্দরে ‘চাকরি’ পেয়ে ঢাকায় এসে ২২ জন জানলেন তাঁরা প্রতারিত

কিশোরগঞ্জে খায়রুলের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

৫০ কোটি ঘুষের প্রস্তাবের অভিযোগ, নাম-পরিচয় জানাতে আমির হামজাকে নোটিশ

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ বদল হয়েছে: প্রসিকিউটর

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

ইডেনের ছাত্রীকে যৌন নির্যাতন, গায়ক জাহিদ অন্তু কারাগারে