হোম > সারা দেশ > পটুয়াখালী

২২ কেজি ৭০০ গ্রামের কোরাল মাছ বিক্রি ৩০ হাজার টাকায়

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আজ সকালে কুয়াকাটার মাছ বাজারে আনা হয় বিশাল আকারের এই কোরাল মাছ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি নিলামে ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে মাছটি কুয়াকাটার মাছের বাজারে আনা হলে সেটি দেখতে ভিড় করে উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

জানা গেছে, গভীর রাতে সুন্দরবনসংলগ্ন সাগরের ৭ নম্বর এলাকায় ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর এই উপকূলে জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছেন মৎস্যসংশ্লিষ্টরা।

খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান বলেন, বড় আকারের কোরাল মাছের বাজারে বেশ চাহিদা রয়েছে। তাই এমন মাছ তুলনামূলক ভালো দামে বিক্রি করা যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, উপকূলের জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়া ইতিবাচক লক্ষণ। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে মেনে চললে ভবিষ্যতে জেলেরা আরও বেশি মাছ পাবেন বলে আশা করা যাচ্ছে।

নেত্রকোনায় শিশু তুবা হত্যা: এক মাসেও অধরা আসামি, মানববন্ধনে ক্ষোভ

জেলের জালে করাতি হাঙর, বিক্রি হলো ৮ লাখ টাকায়

মেহেরপুরে পৃথক অভিযানে ৫ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ, আটক ২

হবিগঞ্জে নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল নদীতে

এমপি গিয়াস কাদের চৌধুরীর ২ ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মিঠামইনে সংঘর্ষে আহত কৃষক রহম আলী মারা গেছেন

১৬ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের কোস্ট গার্ড, ফিরে পেতে স্বজনদের আকুতি

সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, বদলগাছী কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা

মায়ের বিরুদ্ধে শিশুসন্তানকে হত্যার অভিযোগ

নেত্রকোনায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান