হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

নীলফামারী প্রতিনিধি

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত মজনু মিয়া ডোমার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে।

নিহত মজনু মিয়ার পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ সকালে বিরোধপূর্ণ জমিতে শুকনো একটি গাছ কাটতে যান তিন ভাই বাবলু মিয়া, মজনু মিয়া ও নুরুল হক। এ সময় তাঁদের গাছ কাটতে বাধা দেন প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে তিন ভাই গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজনু মিয়ার মৃত্যু হয়। আহত বাকি দুই ভাইয়ের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মজনু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা বলেন, আজ সকাল ৯টার দিকে হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

তামাক সেবনে প্রতি ঘণ্টায় মারা যায় ১৮ জন

বরিশালে স্টিমার, বিমান ও রেল সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

ইমি ও আল মামুনের মুক্তি চেয়ে ১৫৬ নাগরিকের বিবৃতি

রাজধানীর যাত্রাবাড়ীতে ১২৯৫ পিচ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ফাঁকা বাড়িতে ঝুলছিল চা-দোকানির লাশ

ফায়ার সার্ভিসকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান ডিজির

কলাপাড়ায় ইউএনওর নাম করে ইউপি চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ময়মনসিংহে বাসচাপায় ইউপি সচিব নিহত

মায়ের শখপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে এলেন প্রবাসী দুই ভাই

ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ সাবেক মেম্বারের বিরুদ্ধে