হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে বাসের চাপায় মোটরসাইকেলচালক নিহত

বড়াইগ্রাম, (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসের চাপায় আব্দুল আজিজ (৬২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি গ্রামের রুস্তম আলী মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল আজিজ বনপাড়া থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে রাজ্জাক মোড়ে পৌঁছালে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকায় আটকে যায়। পরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটিকে বাস হেঁচড়ে নিয়ে যান।

এ সময় আব্দুল আজিজ মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

চার দিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

পঞ্চগড়ে ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

রানা প্লাজায় ‘অলৌকিকভাবে’ বেঁচে ফিরলেও ফেরি দুর্ঘটনায় পদ্মায় হার মানলেন নাসিমা

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকার টোল আদায়

দ্বিগুণ ভাড়া নিয়েও যাত্রীদের মাঝপথে নামিয়ে দেওয়ার অভিযোগ

গরু লুটে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব

৫৩৬ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএনসিসির মশকনিধন অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবি: চলছে ৪র্থ দিনের উদ্ধার অভিযান, সরানো হচ্ছে পন্টুন

হোমনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত, আহত ২