হোম > সারা দেশ > রাজশাহী

মোবাইল কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটির চূড়ায় কিশোর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় পল্লী বিদ্যুতের খুঁটির চূড়ায় উঠে পড়ে ১৩ বছরের এক বাক্প্রতিবন্ধী কিশোর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি দল খুঁটি থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের একটি আলুখেতে এ ঘটনা ঘটে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই কিশোর পরিবারের কাছে একটি মোবাইল ফোনের আবদার করে। তবে আর্থিক ও পারিবারিক কারণে তার বাবা তা কিনে দিতে পারেননি। এতে অভিমান ও ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাশের আলুখেতে স্থাপিত পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টেজের খুঁটিতে উঠে বসে।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত পরিবারকে খবর দেন এবং একই সঙ্গে তানোর ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। এরপর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তানোর ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার রফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। নিরাপত্তা নিশ্চিত করে সতর্কতার সঙ্গে বিদ্যুতের খুঁটির ওপর থেকে কিশোরকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

বগুড়া-৬ উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির বাদশা

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি’ দেওয়ার হুমকি ঠিকাদারের

সুদের টাকা না পেয়ে হত্যার অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

বিয়েবাড়িতে গিয়ে লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে মারধর–হামলা

মিরপুরে গাড়িচাপায় মোটরসাইকেলচালক নিহত, দুই থানার দ্বন্দ্বে লাশ পড়ে ছিল কয়েক ঘণ্টা