হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

অবৈধ দখলদারদের সরে যেতে ২ দিনের আলটিমেটাম দিলেন এমপি মান্নান। ছবি: আজকের পত্রিকা

ঈদ সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাতে অবৈধ দখলদারদের দুই দিনের মধ্যে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

মঙ্গলবার দুপুরে সওজ ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তিনি এই আলটিমেটাম দেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম, সোনারগাঁ থানার ওসি মুহিববুল্লাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে অনেকে ব্যবসা চালিয়ে আসছে। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ফুটপাত দখলদারদের দুই দিনের মধ্যে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

পদ-পজিশন বিবেচনায় সম্পর্ক তৈরি করলে তা স্থায়ী হয় না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

চবি সাংবাদিক সমিতির সভাপতি রুপক, সম্পাদক সোহেল

রাজধানীতে কিশোরী গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

‘জিয়ানগর উপজেলা’ পুনরায় নাম ফিরে পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

আমিরাতের বন্দরে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রা’, উৎকণ্ঠায় ৩১ নাবিকের পরিবার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

গুলি করে হত্যার হুমকি দেওয়া যুবদল-তাঁতী দল নেতার জামিন

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার