হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে তেলের পাম্পে পেছন থেকে ট্রাকের ধাক্কা, মাহিন্দ্রাচাপায় নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীতে একটি পাম্পে তেল নেওয়ার সময় দাঁড়িয়ে থাকা এক ট্রাকের চালক ও অপর একটি ট্রাকের সহকারী মাহিন্দ্রাচাপায় নিহত হয়েছেন। পাম্পেই মাহিন্দ্রাটিকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ। আজ রোববার সন্ধ্যায় সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন খানখানাপুর তদন্তকেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।

নিহতরা হলেন রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামের ইদ্রিস পাটোয়ারীর ছেলে ট্রাকচালক সোবাহান পাটোয়ারী (৪৫) ও ঢাকা জেলার ধামরাই উপজেলার ননরাই এলাকার সরল মিয়ার ছেলে অপর ট্রাকের চালকের সহকারী স্বপন মিয়া।

স্থানীয়দের বরাতে খানখানাপুর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সন্ধ্যায় সপ্তবর্ণা ফিলিং স্টেশনে তেল নেওয়ার সিরিয়ালে দাঁড়িয়ে ছিল মাহিন্দ্রা ও ট্রাক। এ সময় ট্রাকচালক সোবাহান পাটোয়ারী ও অপর ট্রাকচালকের সহকারী স্বপন মিয়া দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে আসা একটি ট্রাক মাহিন্দ্রার পিছে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা দুজন চাপা পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

হারুন অর রশিদ আরও জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে যান। তাঁকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

যশোরে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

গোপালপুরে হাঙ্গামার মুখে ভিজিএফের চাল বিতরণ বন্ধ

খিলক্ষেতে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

চুরি করা সেই নবজাতককে ফেলে পালালেন তরুণী, উদ্ধার করলেন স্থানীয় নারী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত