হোম > সারা দেশ

সস্ত্রীক করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা : করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন।

তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বঙ্গভবনে রাষ্ট্রপতি করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমও টিকার দ্বিতীয় ডোজ নেন।

এর আগে ১০ মার্চ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছিলেন আবদুল হামিদ।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে টিকাদান শুরু করে সরকার। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ দিয়ে টিকাদান শুরু হয়।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নওগাঁ শহর: টিসিবির পণ্য পেতে নাভিশ্বাস

কুকুরের কামড়: হাসপাতালে টিকা নেই বিপাকে এলাকাবাসী

ইফতার: কুমিল্লায় হালিমের কদর

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

রমজান উপলক্ষে খামারে প্রতি লিটার দুধ ১০ টাকায় বিক্রি

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’