হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ওয়ান শুটারগান ও মাদকসহ আটক ২, যাত্রাবাড়ীতে ১

জহিরুল আলম পিলু 

যাত্রাবাড়ীতে র‍্যাব-১০ এর সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ডেমরা এলাকা থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, গুলি ও বিপুল মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। একই সময়ে পৃথক অভিযানে যাত্রাবাড়ী এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় রাজধানীর যাত্রাবাড়ীতে র‍্যাব-১০-এর সিপিসি-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।

হাসান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ মার্চ) রাজধানীর ডেমরা থানার সারুলিয়ার মৃধাপাড়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১০-এর একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮৬৫টি ইয়াবা ট্যাবলেট, ৯টি মোবাইল ফোন, ১১ পুরিয়া হেরোইন ও প্রায় ২৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় ফাহিম হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১০ জানায়, অভিযানের পর ফেরার পথে ডেমরার সারুলিয়া জোকা সাদিয়া বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি দেশে তৈরি ধারালো অস্ত্র ও একটি ছুরি উদ্ধার করা হয়। এ সময় হাসিবুল হাসান ওরফে শান্ত (২৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‍্যাব।

এ ছাড়া একই রাতে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মামুন মিয়া (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, রাজধানীতে মাদক ও ছিনতাই প্রতিরোধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে হুমকি, সাংবাদিক কারাগারে

নববধূকে নিয়ে বাড়ি ফেরা হলো না তাদের

রামপালে সড়ক দুর্ঘটনার সময় বৃষ্টি ছিল, উভয় গাড়ির গতি ছিল বেশি

পাবনায় চায়ের দোকানে মুখোশধারীদের গুলি, আহত ২

ভালুকায় জুতা তৈরির কারখানায় ইফতারে বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

‘একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল’

বোনাসের আশ্বাসে দুদিন পর কাজে ফিরেছেন বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

‘আমার আর কেউ থাকল না, আল্লাহ তুমি আমাকেও নিয়ে যাও’

আমতলীতে তালগাছ নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ, উলিপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা