হোম > সারা দেশ > রাজশাহী

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর এক শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও আট শিক্ষার্থীর বিরুদ্ধেও বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কার করা শিক্ষার্থী হলেন কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সুমন মজুমদার।

ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, যৌন নিপীড়ন-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রুয়েটের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬ নম্বর ধারায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তাঁদের মধ্যে প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও আট শিক্ষার্থীকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে সহযোগিতার অভিযোগে তিনজনকে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উসকানির অভিযোগে পাঁচজনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এই আটজনকে আজীবনের জন্য আবাসিক হল থেকেও বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের চারিত্রিক সনদ (ক্যারেক্টার সার্টিফিকেট) প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে।

ড. রবিউল ইসলাম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীসহ সব শিক্ষার্থীর নিরাপত্তা ও মর্যাদা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় এবং তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

হালুয়াঘাট-ধোবাউড়া ‘চাঁদাবাজমুক্ত’ করার ঘোষণা

টঙ্গী হোটেলকক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

আ.লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা

নানিকে কুপিয়ে হত্যা, নাতি গ্রেপ্তার

‘নেশার টাকার জন্য’ বাবাকে কুপিয়ে খুন

গভীর রাতে সীমান্তে ‘কুকুর আকৃতির রোবট’, জনমনে আতঙ্ক

সাড়ে ৮ ঘণ্টায় কমেনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, ভোগান্তি

কুমিল্লায় স্বামীর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্ত্রী