হোম > সারা দেশ > গাজীপুর

উল্টো পথে প্রাইভেট কার যেতে বাধা দেওয়ায় ৩ পুলিশকে মারধর, যুবক গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার কাজী শাহীন। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে উল্টো পথে প্রাইভেট কার চালাতে বাধা দেওয়ায় পুলিশের তিন সদস্যকে পিটিয়ে আহত করেছেন কয়েকজন যুবক। গতকাল মঙ্গলবার রাতে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে।

‎আহত পুলিশ সদস্যরা হলেন ট্রাফিক সার্জেন্ট শাহজালাল হোসাইন, ইমরান তালুকদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম। তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ‎

‎এ ঘটনায় রাতেই কাজী শাহীন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাঁর সঙ্গে থাকা অন্যারা পালিয়ে যায়। কাজী শাহীন টঙ্গীর গাজীপুরা এলাকার নজরুল ইসলামের ছেলে।‎

আজ ‎বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে কাজী লাবিব (২৩), পিয়াস (২৪), কাজী শাহীনসহ (২৫) ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন।

‎টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়পুরহাটের নান্দাইল দীঘি, বিলের ঘাট, শিশু উদ্যান পর্যটক বরণে প্রস্তুত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় বাবা-ছেলে নিখোঁজ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা

গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত

শিশু রাইসা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: দুই আসামির দোষ স্বীকার, দুজন রিমান্ডে

মাকে বের করে দিয়ে ঘরে আগুন দিল মাদকাসক্ত ছেলে

আনোয়ারায় মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার

ষাটগম্বুজ থেকে সুন্দরবন, ঈদে পর্যটক বরণে প্রস্তুত বাগেরহাটের ১৬ স্পট

ঘর থেকে ঢাকা মেডিকেলের সাবেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার